Sunday, June 14, 2026
Homeবাংলাদেশকুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

এই চেষ্টা রুখে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে সীমান্তের ৪৯ নম্বর পিলারের পাশ দিয়ে পুশ ইনের এই চেষ্টা চালানো হয়। পরে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে এই চেষ্টা ব্যর্থ হয়।

সীমান্ত এলাকার বাসিন্দা মোবারক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ঘুম থেকে উঠে শোরগোল শুনে সীমান্তে আসি। এসে দেখি সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী পার করে ১২ জনকে স্থানীয় হাসিব মার্কেট পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। পরে আমরা ও বিজিবি মিলিয়ে ওদের বাংলাদেশ সীমান্ত পার করে দিই।

দুপুর দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, ৪৮ নম্বর পিলার সংলগ্ন শূন্যরেখায় পাটক্ষেতে অবস্থান করছেন ১২ জন (চার নারী, চার নারী ও চার শিশু)। মাথাভাঙ্গা নদীর অন্যপাশে বিএসএফ। আর এপারে বাংলাদেশে স্থানীয় বাসিন্দা, বিজিবি সদস্য ও গণমাধ্যমকর্মীদের অবস্থান।

জানতে চাইলে ৪৭ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ১২ জনকে শূন্যরেখায় ফেরত পাঠানো হয়েছে। তাদের ফেরত নিতে বিএসএফকে পতাকা বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে বিজিবি।

তিনি বলেন, বিকেল ৪টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Most Popular