Sunday, August 16, 2026
Homeবাংলাদেশকুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে অবস্থিত এই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়।

ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় এনসিপি নেতারা।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা স্বাভাবিক নয়। এটি জুলাই শহীদদের চেতনার ওপর চরম আঘাত।’

যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হবে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

Most Popular