Tuesday, September 29, 2026
Homeবাংলাদেশকুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লা সদরসহ জেলার ১৮টি থানায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এসব অভিযান চালানো হয়।’

পুলিশ জানিয়েছে, অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন। আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ বলছে, কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

ক্রমবর্ধমান গ্যাং কালচার থেকে কিশোরদের মূলধারায় ফিরিয়ে আনতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Most Popular