Sunday, October 4, 2026
Homeখেলাএশিয়ান গেমসেও একটি রেকর্ডে নাম উঠে গেল সূর্যবংশীর

এশিয়ান গেমসেও একটি রেকর্ডে নাম উঠে গেল সূর্যবংশীর

এশিয়ান গেমসের ফাইনালে খুব বেশি কিছু করতে পারেননি বৈভব সূর্যবংশী। দুই ছক্কা মেরেই আউট হয়ে যান। তবে তার দল পাকিস্তানকে সহজেই হারিয়ে সোনা জিতে যাওয়ায় আরও একটি রেকর্ডে নাম উঠে গেছে ১৫ পেরুনো ব্যাটারের। এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের কনিষ্ঠতম স্বর্ণপদকজয়ী অ্যাথলেট এখন তিনি। 

মাত্র ১৫ বছর ৬ মাস ৬ দিন বয়সে এশিয়ান গেমসে সোনার মেডেল পরলেন বাঁহাতি ব্যাটিং সেনশেশন। এর আগে ভারতের হয়ে সর্বকনিষ্ঠ বয়সে এশিয়ান গেমসে সোনা জয়ের রেকর্ডটি ছিল শুটার সৌরভ চৌধুরীর দখলে। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ১৬ বছর ৩ মাস ৯ দিন বয়সে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছিলেন সৌরভ। এবার তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন বৈভব।

২০২৬ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের সফর ছিল বেশ চমৎকার। ২১টি সোনাসহ মোট ৮৫টি পদক নিয়ে চতুর্থ অবস্থানে তারা। 

সবচেয়ে আকর্ষণীয় জয়টি এসেছে পুরুষ ক্রিকেট দল থেকে, যারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। ভারতীয় দলের এই স্মরণীয় যাত্রায় ভূমিয়া আছে সূর্যবংশীর, শ্রীলঙ্কার বিরুদ্ধে সেমিফাইনালে নিশিনের স্পিনবান্ধব কঠিন পিচে ২১ বলে ৩৮ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। ফাইনালে সাইম আইয়ুবের বলে আউট হওয়ার আগে ৯ বলে ১৫ রান করেন।

 

Most Popular