Tuesday, July 7, 2026
Homeবিদেশইন্দোনেশিয়াকে দূরপাল্লার ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র দেবে ভারত

ইন্দোনেশিয়াকে দূরপাল্লার ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র দেবে ভারত

ইন্দোনেশিয়াকে দূর-পাল্লার ব্রহ্মস হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অস্ত্র এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র দেবে ভারত। দেশটির এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স। 

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়া গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

জাকার্তায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে আলোচনা করেন ভারতের নেতা।  
এর আগে রয়টার্স জানিয়েছিল, প্রায় ৬৩ কোটি ডলার মূল্যের এ চুক্তি মোদির সফরেই সই হতে পারে। চুক্তি হলে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনা তৃতীয় দেশ হবে ইন্দোনেশিয়া।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দেশ ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে পারস্পরিক সহযোগিতায় একমত হয়েছে। 

পাশাপাশি, ভারতের কাছ থেকে ‘অস্ত্র’ এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও সম্মত হয়েছে ইন্দোনেশিয়া। 

তিনি জানান, আলোচনায় প্রযুক্তি খাত ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সামনে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। 

তবে চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে তিনি এই অনুরোধে সাড়া দেননি। 

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি স্থল, সমুদ্র ও আকাশ তিন প্ল্যাটফর্ম থেকেই উৎক্ষেপণ করা যায়। আর অস্ত্র ক্ষেপণাস্ত্র ইন্দোনেশিয়ার রুশ নির্মিত সুখোই যুদ্ধবিমানে ব্যবহার করা যাবে।

বিশ্লেষকদের মতে, এই চুক্তি ভারতের প্রতিরক্ষা রপ্তানির জন্য বড় সাফল্য। একই সঙ্গে এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত-ইন্দোনেশিয়া কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে, যেখানে চীনের ক্রমবর্ধমান প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

চলতি বছরের মার্চে ইন্দোনেশিয়া জানিয়েছিল, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে ভারতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তারা। 

গত বছর পাকিস্তানের সঙ্গে সংঘাতে প্রথমবার ব্রহ্মস ব্যবহার করার পর বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহ আরও বেড়েছে। এরই মধ্যে ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মস রপ্তানির চুক্তি করেছে ভারত।

প্রাবোয়োর সঙ্গে বৈঠকের পর মোদি জানান, জাকার্তা ও নয়া দিল্লির মধ্যে ক্রমেই ‘ভরসা’ বাড়ছে, যার ফলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, নিরাপত্তা ও নৌখাতে সহযোগিতা বাড়ছে।  

গণমাধ্যমকে মোদি বলেন, ‘আজ আমরা প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও শিল্প খাতে সহযোগিতা বাড়াতে একটি চুক্তিতে সম্মত হয়েছি।’

মোদি জানান, দুই দেশের উপকূল রক্ষীরাও একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, যাতে ভারত মহাসাগরে নৌযান চলাচল ও সার্বিক নিরাপত্তা অটুট থাকে। 

এশিয়ার সবচেয়ে বড় দুই গণতান্ত্রিক দেশ গুরুত্বপূর্ণ খনিজ উপকরণ নিয়েও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। 

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার খনিজ ও ইস্পাত শিল্প বেশ সমৃদ্ধ।

মোদি জানান, ‘দুই দেশের প্রতিষ্ঠানগুলো স্টেইনলেস স্টিল ও বিরল মৃত্তিকা চুম্বকখাতে নতুন অংশীদারিত্ব তৈরি করেছে’। 

প্রাবোয়ো জানান, ইন্দোনেশিয়া ও ভারত অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতাকে দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভের অন্যতম হিসেবে বিবেচনা করে। 

তিনি ও মোদি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে সম্মত হয়েছেন বলে জানান এই নেতা। পাশাপাশি, ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে শুল্ক রেয়াত বা শুল্কমুক্ত বাণিজ্য নিয়ে চলমান দরকষাকষি প্রক্রিয়াকে দ্রুত সামনে এগিয়ে নেওয়া হবে বলেও জানানর

Most Popular