সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আন্ডারপাসে একটি পলিথিনের ব্যাগে ককটেলসদৃশ কয়েকটি বস্তু থাকার সন্দেহে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
তিনি জানান, পথচারীরা মহাসড়কের নিচে আন্ডারপাসে পলিথিনে লাল ও কালো স্কচটেপ মোড়ানো চার থেকে পাঁচটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
ওসি বলেন, ঘটনাস্থলে এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন। তারা ককটেলসদৃশ বস্তু সন্দেহে এলাকাটি ঘিরে রেখেছেন। বস্তুগুলো ককটেল কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।
