Saturday, July 11, 2026
Homeবিদেশআলি খামেনিকে হত্যার প্রতিশোধ ‘অনিবার্য’: ইরানের সর্বোচ্চ নেতা

আলি খামেনিকে হত্যার প্রতিশোধ ‘অনিবার্য’: ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বাবার দাফনের পর প্রথমবারের মতো দেওয়া এক লিখিত বার্তায় আজ শনিবার তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

শুক্রবার সই করা চিঠিতে মোজতবা খামেনি বলেন, ‘এই প্রতিশোধ আমাদের জাতির আকাঙ্ক্ষা এবং তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই বিষয়টি আমার ব্যক্তিগত অস্তিত্ব কিংবা অন্য কর্মকর্তাদের উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। আমরা থাকি বা না থাকি, এটি ঘটবেই।’

Most Popular