Wednesday, August 19, 2026
Homeখেলাঅস্ট্রেলিয়াকে টেস্টে হারানো বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের মতো মনে হচ্ছিলো সিমন্সের!

অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের মতো মনে হচ্ছিলো সিমন্সের!

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ৯ উইকেটে উড়িয়ে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নেওয়ার পর উচ্ছ্বাসে ভাসছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। ডারউইনের মাঠে লাল বলের এই অভাবনীয় সাফল্যের পর শুভেচ্ছা বার্তার তীব্র স্রোত দেখে ফুটবলের বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের সঙ্গে তুলনা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

ভারতীয় গণমাধ্যম রেভস্পোর্টজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফিল সিমন্স জানিয়েছেন, ঐতিহাসিক এই জয় কেবল একটি ম্যাচ জয় নয়; বরং এটি কোটি কোটি বাংলাদেশির আবেগের বিস্ফোরণ। ডারউইনের জয়ের পর দেশের মানুষের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমরা এটাকে কিছুটা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সঙ্গে তুলনা করছিলাম। কারণ, এর আগে ফুটবল বিশ্বকাপের সময় ঢাকার রাস্তায় যে উন্মাদনা আমরা দেখেছি, কালকের দৃশ্যটা ঠিক তেমনই মনে হচ্ছিল।’

টেস্ট জয়ের পর রাস্তায় নেমে মানুষ উল্লাস প্রকাশ না করলেও বিশ্ব ক্রিকেট পরিমন্ডলে তীব্র আলোড়ন দেখা গিয়েছিলো।

সিমন্স বিভিন্ন মানুষে কাছ থেকে পেয়েছেন আরও যোগ করেন, ‘মানুষের কাছ থেকে যে বার্তাগুলো পেয়েছি, তা সত্যিই দারুণ ছিল। বিশেষ করে এই সফরে অস্ট্রেলিয়ার মাটিতে এমন কিছু হতে পারে, তা অনেকেই বিশ্বাস করতে পারেননি। তবে আজ আমি বুঝতে পারছি বাংলাদেশের মানুষের কাছে এই জয়ের অনুভূতি কেমন।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ডারউইনে সাড়ে তিন দিনে শেষ হওয়া টেস্টের সবগুলো সেশনেই দাপট দেখায় নাজমুল হোসেন শান্তর দল। 

 

Most Popular