Sunday, August 16, 2026
Homeবাংলাদেশপ্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা। চুক্তির বরখেলাপ করার অভিযোগে একটি অনলাইন ফ্যাশন পেজ এই মামলা করেছিল।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই মামলায় তিশার জামিন মঞ্জুর করেন।

বিবাদীপক্ষের আইনজীবী ইলতুত মিশ দ্য ডেইলি স্টারকে জানান, তানজিন তিশা আজ আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, তানজিন তিশা তার ফেসবুকে প্রমোশন করা এবং দাম পরিশোধের শর্তে ‘আপনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন। কিন্তু পরে তিনি প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এই অভিযোগে গত বছরের নভেম্বরে ওই অনলাইন ফ্যাশন পেজের অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করে তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয়।

তবে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানজিন তিশা এই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি ছিল, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

Most Popular