Sunday, August 16, 2026
Homeখেলাবিশাল লিড নিয়ে থামল বাংলাদেশ

বিশাল লিড নিয়ে থামল বাংলাদেশ

অবশেষে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ করতে পেরেছে অস্ট্রেলিয়া। দুর্দান্ত দাপটু ব্যাটিং, লেজের ব্যাটারদের চোয়ালবদ্ধ দৃঢ়তায় স্বাগতিক অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে বিশাল লিড নিয়ে থেমেছে বাংলাদেশ। 

শনিবার তৃতীয় দিনের লাঞ্চ বিরতির পর ৪২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে ২২৮ রানের বিশাল লিড নিল নাজমুল হোসেন শান্তর দল। অজি বোলারদের হতাশার ম্যাচে ৮৯ রানে ৬ উইকেট নিয়ে বড় অবদান জশ হ্যাজেলউডের। 

৬ উইকেটে ৩৫১ রান নিয়ে নামা বাংলাদেশ এদিন আর ৩ রান যোগ করে হারায় হাসান মাহমুদকে। আগের দিন দারুণ দৃঢ়তা দেখানো হাসানকে এলবিডব্লিউতে ছাঁটেন জশ হ্যাজেলউড।

এরপর তাইজুল ইসলামকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মিরাজ। দ্রুত রান আনতে থাকেন তাইজুল। তবে তার আগ্রাসী ছোট্ট ইনিংস বেশিদূর এগোয়নি। একটি করে চার-ছক্কায় হ্যাজেলউডের বলে স্লিপে ধরা দেন তিনি। দুইশের লিড থেকে তখনো বেশ কিছুটা পথ বাকি। তবে তাসকিনকে আগলে পরিস্থিতি সামাল দিতে থাকেন মিরাজ। সময় নিয়ে রান বাড়াতে থাকেন।

অবশ্য লাঞ্চের আগে বাংলাদেশের ইনিংস মুড়ে দেওয়ার সহজ সুযোগ এসেছিলো অজিদের। প্যাট কামিন্সের বলে জীবন পান তাসকিন ও মিরাজ। তাসকিন শর্ট বলে লোপ্পা ক্যাচ দিয়েছিলেন বাউন্ডারি লাইনে। ডিপ স্কয়ার লেগে অবিশ্বাস্যভাবে সেই ক্যাচ ফেলে দেন টেস্টে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ফিল্ডার স্টিভেন স্মিথ।  খানিক পর মিরাজ শর্ট বলে গড়বড় করে ক্যাচ দিয়ে মিড উইকেট থেকে পেছনে ছুটে ক্যাচ ধরতে পারেননি হেড।

লাঞ্চ থেকে ফিরে আর কোন রান যোগ করতে পারেননি মিরাজ। ৬৫ রান করা বাংলাদেশে অফ স্পিনিং অলরাউন্ডার ক্যাচ দেন কিপারের গ্লাভসে। তাসকিন অপরাজিত থাকলেও ইবাদতকে তুলে নিয়ে ইনিংস শেষ করেন হ্যাজেলউড। 

 

Most Popular