‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পর পাঁচ বছরের দীর্ঘ বিরতি। অবশেষে নতুন কাজ নিয়ে ফিরলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
এবার ‘অ্যানি’ নামের একটি ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি।
সিরিজটির প্রযোজক এহসানুল হক বাবু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবদুল্লাহ মোহাম্মদ সাদের ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনায় বাংলাদেশি ওয়েব সিরিজ ‘অ্যানি’ নির্মিত হয়েছে।
এরই মধ্যে আন্তর্জাতিক আঙিনায় স্বীকৃতি পেতে শুরু করেছে সিরিজটি। সিরিজকেন্দ্রিক বৈশ্বিক বৃহৎ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ নির্বাচিত হয়েছে ‘অ্যানি’। জার্মানির কোলনে আগামী ৯ জুন নির্বাচিত ২০টি সিরিজের সঙ্গে প্রদর্শিত হতে যাচ্ছে এই সিরিজ।
এই সিরিজে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে।
