Monday, August 17, 2026
Homeবাংলাদেশকুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিজিবি জানায়, রোববার ভোর ৪টার দিকে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৪-৫ জন ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান। 

লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে।

 

 

 

Most Popular