Monday, July 27, 2026
Homeবাংলাদেশমানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খালে পড়ে নিহত ১, আহত ১০

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খালে পড়ে নিহত ১, আহত ১০

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম দেলোয়ার হোসেন (৫০)। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে জানান, পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল এলাকায় পৌঁছালে বাসটির সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়।

তিনি আরও জানান, এই দুর্ঘটনায় ১০-১২ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজন যাত্রীর মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Most Popular