Wednesday, July 15, 2026
Homeবাংলাদেশবঙ্গোপসাগরে আবারও লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এক আবহাওয়া সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। 

লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বৃষ্টিপাতের পরিমাণের বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, এই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম। তবে এর প্রভাবে আগামী এক থেকে দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা আবার কমে আসবে।

Most Popular