Saturday, July 11, 2026
Homeবাংলাদেশনাটোরে ট্রাকের ধাক্কা: চালকের পর মারা গেলেন ২ যাত্রী

নাটোরে ট্রাকের ধাক্কা: চালকের পর মারা গেলেন ২ যাত্রী

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত অটোরিকশার দুই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার সকালে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

গড়মাটি এলাকায় গতকাল পাবনা-রাজশাহী মহাসড়কে পণ্যবাহী ট্রাক একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক রান্টু মিয়া (২৮) নিহত হন। রান্টু ওই উপজেলার গড়মাটি গ্রামের বাসিন্দা।

গুরুতর আহত হন—একই গ্রামের শিপন খান (২৫) ও গোপালপুর গ্রামের তৌলিখমা বিশ্বাস (৫৫)। চিকিৎসাধীন অবস্থায় রাতে তৌলিখমা ও শিপনের মৃত্যু হয়।

মনিরুজ্জামান বলেন, সারা দিন বৃষ্টি হওয়ায় সড়কটি অত্যন্ত পিচ্ছিল ছিল। বিকেলে তিন চাকার যানটি হঠাৎ সামনে চলে এলে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ধাক্কা দিয়ে চলে যান। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

‘পণ্যবোঝাই ট্রাকটি পাবনা যাচ্ছিল। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে,’ যোগ করেন তিনি।

Most Popular