Wednesday, July 8, 2026
Homeবাংলাদেশগাজীপুরে ৬ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গাজীপুরে ৬ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অলী আহম্মেদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে কাশিমপুর থানার পরিদর্শক তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই শিশুর মা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে আদালতে হাজির করা হবে।

অলীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুইকারচর গ্রামে। তার বাবা মৃত হাসমত আলী। তিনি কাশিমপুরে বসবাস করতেন।

মামলাটি তদন্ত করছেন, কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, শিশুটির পরীক্ষা-নিরীক্ষা চলছে।

Most Popular