Tuesday, July 7, 2026
Homeঅর্থনীতিবৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় এলো ৩ ফ্লাইট

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে না পেরে ঢাকায় এলো ৩ ফ্লাইট

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় ফিরে এসেছে তিনটি ফ্লাইট।

এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট।

আজ মঙ্গলবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৫০ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গেছে। এছাড়া শারজাহ থেকে চট্টগ্রামগামী এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটটিও ঢাকায় ফিরে গেছে।

‘ঢাকা থেকে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১২১ ফ্লাইটটি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। সেই ফ্লাইটটিও ঢাকায় পাঠানো হয়েছে,’ বলেন খলিল।

প্রতিকূল পরিবেশের কারণে সব ফ্লাইট আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে, জানান তিনি।

Most Popular