Sunday, July 5, 2026
Homeবাংলাদেশফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন নগরকান্দার ফুলসূতী ইউনিয়নের চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে মাহিম মাতুব্বর (২২) এবং একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে রফিজুল মাতুব্বর (২২)।

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ফরিদপুরের দিকে আসছিল সাকুরা পরিবহনের বাসটি। একই দিকে মোটরসাইকেলে আসছিলেন মাহিম ও রফিজুল। মাশাউজান এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক কষতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে বাসটি তাদের চাপা দেয়।

মাহিম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রফিজুলকে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Most Popular