Saturday, July 4, 2026
Homeবাংলাদেশ৬ জুলাই থেকে এনসিপির দেশব্যাপী পদযাত্রা

৬ জুলাই থেকে এনসিপির দেশব্যাপী পদযাত্রা

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শনিবার বিকেলে রাজধানীর রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুলাই থেকে একইসঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রা ২০২৬ আয়োজন করবে এনসিপি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী কর্মসূচিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

Most Popular