ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম ছিল একেবারে বিদায়ের দ্বারপ্রান্তে। কিন্তু ফুটবল নামক খেলাটিতে এমন সব ঘটনাও ঘটে, যা বিশ্বাস করা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়ায়! ২০২৬ বিশ্বকাপের মঞ্চে তেমনই একটি স্মরণীয় নজির স্থাপন করে দেখাল রুডি গার্সিয়ার দল। উড়তে থাকা সেনেগালের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়ে আসরের শেষ ষোলোয় পা রাখল তারা।
বুধবার রাতে সিয়াটলে অতিরিক্ত সময়ে গড়ানো শেষ বত্রিশের রোমাঞ্চকর ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বেলজিয়াম। খেলা যখন টাইব্রেকারে যাওয়ার খুব কাছে, তখনই একটি পেনাল্টি পায় বেলজিয়াম। ভিএআরের সাহায্য নিয়ে লম্বা সময় ধরে মনিটরে চেক করার পর স্পট-কিকের বাঁশি বাজান রেফারি। ১২ গজ দূর থেকে কোনো ভুল করেননি ইউরি টিলেমান্স। জালে জড়ানো তার জোরাল শটই গড়ে দেয় লড়াইয়ের ভাগ্য। আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তীব্র আক্ষেপ নিয়ে কান্নায় ভেঙে পড়েন সেনেগালের ফুটবলাররা।
বিস্তারিত আসছে…
