Wednesday, July 1, 2026
Homeবাংলাদেশসিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‍্যাঙ্কিং টুর্নামেন্টের পুরস্কার বিতরণী বৃহস্পতিবার

সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‍্যাঙ্কিং টুর্নামেন্টের পুরস্কার বিতরণী বৃহস্পতিবার

ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের (সিএনবিএল) উদ্যোগে আয়োজিত ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‍্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।

সিএনবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের ফাদার পেইশোটো ব্যাংকুয়েট হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

ক্লাবের ৫৭ জন সদস্যের অংশগ্রহণে টুর্নামেন্টটি ৯-বল পুল এবং ১০-রেড বল স্নুকার—এই দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

৯-বল পুল টুর্নামেন্টে প্রথম স্থান অধিকার করেছেন ফাহিম ফিরোজ (ব্যাচ ২০০২), দ্বিতীয় তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২) এবং তৃতীয় ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫)।

১০-রেড বল স্নুকার টুর্নামেন্টে প্রথম হয়েছেন তানিম মো. মাশরুর আলম (ব্যাচ ২০০২), দ্বিতীয় ফরহাদ হোসেন (ব্যাচ ২০০৫) এবং তৃতীয় আশওয়ার হোসেন (ব্যাচ ১৯৯৮)।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিএনবিএলের কার্যনির্বাহী কমিটির (ক্রীড়া) সদস্য আবু সালেহ মো. সায়েম।

টুর্নামেন্টটি সফল করতে সহযোগিতা করেছে কনকর্ড গ্রুপ, এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ, নটরডেম ‘৯১ ব্যাচ, ট্রিপনেস্ট, ট্রাভেল আর্কিটেক্ট, ফ্যান্টাসি কিংডম, ফয়েজ লেক কনকর্ড, গ্র্যাবগো, একমি, ফিরোজ স্কিন কেয়ার ও টার্কিশ আদানা কাবাব।

Most Popular