Tuesday, June 30, 2026
Homeবাংলাদেশকুমিল্লায় ছুরিকাঘাতে যুবক নিহত, তরুণীসহ আটক ২

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক নিহত, তরুণীসহ আটক ২

কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক তরুণীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইয়েদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

আটক দুজন হলেন—নাইমা জাহান (১৫) ও সিয়ামের বন্ধু আরিয়ান খান। নাইমা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামে রবিউল মৃধার মেয়ে।

পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে সিয়ামের সঙ্গে নাইমার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নাইমা গর্ভধারণ ও বিয়ের আশ্বাসে গর্ভপাত করে। পরে সিয়াম বিয়ের নামে টালবাহানা শুরু করে। গতকাল রাতে বিয়ের দাবিতে সিয়ামের গ্রামের বাড়িতে যায় নাইমা। সেসময় সিয়ামের বন্ধু আরিয়ানও ছিলেন।

সেখানে নাইমা দাবি করেন, তাদের মধ্যে বিয়ে নিয়ে বিরোধ চলছে। ভোরে সিয়াম তাকে বাড়ি
থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে নাইমা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, হত্যার বিষয়টি স্বীকার করেছে নাইমা। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Most Popular