Thursday, July 2, 2026
Homeবাংলাদেশত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাহিনুর ইসলাম (৪৪) স্থানীয় একটি মসজিদের ইমাম ও টাঙ্গাইলের বাসিন্দা।

ওসি মনসুর আহমেদ বলেন, আজ দুপুরে শিশুটি মসজিদে ইমামের কাছে পড়তে যায়। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় শিশুটি মা মসজিদে যান। সেখানে ইমাম ও শিশুকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার করেন। পরে স্থানীয়রা এসে ইমাম শাহিনুরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় শিশুটির বাবা ধর্ষণের অভিযোগে মামলা করেন।

তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Most Popular