Thursday, June 18, 2026
Homeবাংলাদেশআশুলিয়ায় মাদ্রাসার শৌচাগার থেকে পিস্তল উদ্ধার

আশুলিয়ায় মাদ্রাসার শৌচাগার থেকে পিস্তল উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন শৌচাগার থেকে দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। পিস্তলটির নলে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর গণকবাড়ী এলাকায় তাহাফিজুল কোরআনুল কারিম ফাজিল মাদ্রাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সিপিসি-২ র কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় দ্য ডেইলি স্টারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রটির মালিকানা ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Most Popular