Thursday, June 18, 2026
Homeবাংলাদেশপুশ-ইন সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা প্রয়োজন: জাতিসংঘ

পুশ-ইন সমস্যা সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা প্রয়োজন: জাতিসংঘ

পুশ-ইন সমস্যার সমাধানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন এবং সীমান্তে নিয়ে আসা মানুষদের মানবাধিকারের প্রতিও দুই দেশের সম্মান দেখানো উচিত বলে মনে করছে জাতিসংঘ।

আজ বৃহস্পতিবার নিউইয়র্কে এক সংবাদ ব্রিফিংয়ে এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান।

তিনি বলেন, ‘আমি মনে করি মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ সম্মান রেখে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা দুই দেশের দায়িত্ব।’

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশ-ইন চেষ্টা চালাচ্ছে। বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে অস্বস্তিকর পরস্থিতি তৈরি করেছে।

গতকাল বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে বিএসএফ ৩৬টি পুশ-ইন চেষ্টা করে এবং বিজিবি এগুলো ঠেকিয়ে দিয়েছে।

এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফ ২ হাজার ৩৬৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। তাদের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ১১ জনকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে পুশ-ব্যাক করা হয়েছে।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বুধবার এক বিবৃতিতে ভারতকে এ ধরনের বেআইনি পুশ-ইন বন্ধ, আইনি সুরক্ষা নিশ্চিত করা, বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাই এবং এ ধরনের ‘শত্রুতা’ বন্ধ করার আহ্বান জানায়।

 

Most Popular