Tuesday, May 26, 2026
Homeবাংলাদেশকোকেনসহ গ্রেপ্তারের পর বিএনপি নেতা বহিষ্কার

কোকেনসহ গ্রেপ্তারের পর বিএনপি নেতা বহিষ্কার

কোকেনসহ গ্রেপ্তার হওয়া নেত্রকোণার স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত সাইফুজ্জামান কাজল বিএনপির কালমাকান্দা উপজেলা শাখার সদস্য।

আজ শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রম ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাইফুজ্জামান কাজলকে দলের সব পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, মাদক বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে, তিনি যতই প্রভাবশালী হোন না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপিতে এমন মানুষের কোনো স্থান নেই।

গত ১৪ এপ্রিল ঢাকার উত্তরা এলাকা থেকে ৪৮০ গ্রাম কোকেনসহ কাজলকে গ্রেপ্তার করে র‌্যাব। 

Most Popular