Sunday, November 22, 2026
Homeখেলাটেস্টে সেরা দশ ছক্কা পেটানো ব্যাটার

টেস্টে সেরা দশ ছক্কা পেটানো ব্যাটার

টেস্ট ক্রিকেটে ব্যাটাররা খেলেন রয়েসয়ে, সতর্ক পথে রান বাড়ান বলে নান্দনিক শটের পসরাই দেখা যায় বেশি। এমনকি এক সময় টেস্টে ছক্কা পেটানোকে রীতিমতো ‘অপরাধ’ হিসেবে গণ্য করে বসতেন প্রথাগত চিন্তার বিশ্লেষকরা। তবে অভিজাত সংস্করণেও এমন কিছু ব্যাটার বিস্ফোরক ব্যাটিংয়ে ছাপ রেখেছেন যে তাতে টেস্টও পেয়েছে ভিন্ন মাত্রা।

দেড়শ বছরের টেস্ট ইতিহাসে ১০০টির বেশি ছক্কা মেরেছেন মাত্র ৪ ব্যাটার। সবার উপরে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস। তার পিছু নিয়েছেন ভারতের কিপার-ব্যাটার রিশভ পান্ত। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ১২৮ রানের ইনিংসের পথে পান্ত মেরেছেন ৬ ছক্কা। তাতে ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে ছক্কার রেকর্ডে দুইয়ে উঠে গেছেন তিনি। ক্যারিয়ারে অনেকটা সময় পড়ে থাকায় স্টোকসকে ছাড়িয়ে যাওয়া পান্তের জন্য মনে হচ্ছে সময়ের ব্যাপার।

এক নজরে দেখে নেওয়া যাক টেস্টে ছক্কা মারায় এগিয়ে শীর্ষ দশ ব্যাটার।

Rishabh Pant completed his SENA set of centuries, New Zealand vs India, 1st Test, Wellington, 4th day, November 22, 2026

Most Popular