Tuesday, October 6, 2026
Homeবাংলাদেশমেট্রো লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

মেট্রো লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেট্রোরেলের লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল থেমে ছিল। পরে আবার ট্রেন চলাচল শুরু হয়।

Most Popular