Saturday, October 3, 2026
Homeখেলা‘খুবই খারাপ ফল’, হারের দায় নিয়ে প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেন লিটন

‘খুবই খারাপ ফল’, হারের দায় নিয়ে প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেন লিটন

পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারের পর সোনা ও রূপার পদকের আশা আগেই মিলিয়ে গেছে। শ্রীলঙ্কা দ্বিতীয় সারির দল পাঠানোয় এশিয়ান গেমসে ব্রোঞ্জের জন্য ফেভারিট ছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তবে সেখানেও হতাশ করেছেন লিটন দাসরা। শেষ দিকের বোলিং ও ব্যাটিং ব্যর্থতায় খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। এই পরিণতির দায় মেনে নিয়ে প্রতিপক্ষের ব্যাটার থারিন্দু রত্নায়েকেকে কৃতিত্ব দিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

জাপানের নাগোয়ায় ব্রোঞ্জ মেডেল ম্যাচে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে লঙ্কানরা। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। ওই কোণঠাসা অবস্থা থেকে মোড় ঘুরিয়ে দেন থারিন্দু। ৩২ বলে ৫ ছক্কায় খেলেন ৬৫ রানের ইনিংস। তাতে ট্রিকি উইকেটে ১৬৫ রানের পুঁজি পেয়ে যায় তারা।

ব্যক্তিগত বাজে ফর্ম (প্রথম ম্যাচে ২ রান ও শেষ ম্যাচে ০) নিয়ে লিটন স্পষ্ট ভাষায় জানান, ‘আমার পারফরম্যান্স নট আপ টু দ্য মার্ক। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’

 

Most Popular