Tuesday, September 29, 2026
Homeবাংলাদেশরাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ থেকে ১৭ বোমা উদ্ধার

রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ থেকে ১৭ বোমা উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলা মাঠ থেকে ১৫টি ককটেল ও দুটি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) । পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

এসআরবি-২-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান রাত সাড়ে ৮টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো উদ্ধার করে। স্ক্যান করার পর সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।’

Most Popular