Thursday, September 24, 2026
Homeবাংলাদেশজাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরের ওয়েবসাইটে জাইমা রহমানকে লিগ্যাল অফিসার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, ইউএনজিএ সভাপতির কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা কাজ করছেন। তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি। কূটনীতিক আবদুল আলিম ওই দপ্তরের উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন। মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর মো. রফিকুল আলম মোল্লা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নির্বাচিত হওয়ার পর ৮ সেপ্টেম্বর ইউএনজিএর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খলিলুর রহমান। তার সভাপতিত্বে ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, জাইমা সভাপতির দপ্তরে আইনি বিষয়গুলো দেখভাল করবেন। 

জাইমা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হন জাইমা।

Most Popular