Thursday, September 24, 2026
Homeবিনোদনবলিউডের শীর্ষ ধনী শাহরুখ, পরের ৩ জনের মোট সম্পদের চেয়েও বেশি

বলিউডের শীর্ষ ধনী শাহরুখ, পরের ৩ জনের মোট সম্পদের চেয়েও বেশি

বলিউডে অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ থেকেও বিপুল সম্পদ গড়েছেন তারকারা। ২০২৫ সালের ‘এমথ্রিএম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে’ বলিউডের ধনী তারকাদের সম্পদের হিসাব তুলে ধরা হয়েছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, তালিকায় সবচেয়ে বেশি সম্পদের মালিক হিসেবে শীর্ষে আছেন শাহরুখ খান ও তার পরিবার।

হুরুনের তালিকা অনুযায়ী, শাহরুখ খান ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অভিনয়ের বাইরে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টও এই সম্পদের বড় অংশের সঙ্গে যুক্ত।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন অভিনেত্রী জুহি চাওলা ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে ব্যবসায়িক সম্পৃক্ততা এ সম্পদের অন্যতম ভিত্তি।

২ হাজার ১৬০ কোটি রুপি সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে আছেন হৃতিক রোশন। তার ব্যবসায়িক ব্র্যান্ড এইচআরএক্স মূলত জীবনযাপন ও ফিটনেস খাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

চতুর্থ অবস্থানে আছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক করণ জোহর। তার ও পরিবারের সম্পদের পরিমাণ ১ হাজার ৮৮০ কোটি রুপি। ধর্মা প্রোডাকশনস তার ব্যবসায়িক পরিচয়ের অন্যতম প্রধান অংশ।

তালিকায় পঞ্চম অবস্থানে আছেন অমিতাভ বচ্চন ও তার পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৬৩০ কোটি রুপি। তাদের সম্পদের সঙ্গে বিনিয়োগকে ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।

হুরুনের হিসাবে, তালিকার শীর্ষ পাঁচ বলিউড তারকা ও তাদের পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ২৫ হাজার ৯৫০ কোটি রুপি। এর মধ্যে শাহরুখ খান ও তার পরিবারের সম্পদই ১২ হাজার ৪৯০ কোটি রুপি, যা জুহি চাওলা, হৃতিক রোশন ও করণ জোহরের সম্মিলিত ১১ হাজার ৮৩০ কোটি রুপি সম্পদের চেয়েও বেশি।

Most Popular