Thursday, September 24, 2026
Homeবাংলাদেশবরিশাল-বানারীপাড়া সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ১

বরিশাল-বানারীপাড়া আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ শনিবার সকালে বরিশাল-বানারীপাড়া সড়কের দুর্গাসাগরের কাছে গজালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়।

দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির নাম আব্দুল মালেক (৫৫)।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল ৮টায় নেছারাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি গজালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত অবস্থায় আব্দুল মালেককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্তত ২০ জনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, বাসটি পুরনো ও জরাজীর্ণ ছিল। গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

 

 

Most Popular