Friday, September 25, 2026
Homeবাংলাদেশপ্রথমবার ১৬০ আইন কর্মকর্তাকে নৈতিকতা প্রশিক্ষণ দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়

প্রথমবার ১৬০ আইন কর্মকর্তাকে নৈতিকতা প্রশিক্ষণ দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়

প্রথমবারের মতো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য নৈতিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।

জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় ‘স্ট্রেংদেনিং দ্য প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিকস ফর দ্য অ্যাটর্নি জেনারেল’স অফিস অব বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকার হোটেল হলিডে ইনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ প্রশিক্ষণে অংশ নেবেন।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো আইন কর্মকর্তাদের পেশাগত সততা, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় করা।

এতে দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা, নথি গোপন করা কিংবা বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনৈতিক প্রভাব বিস্তারের বিরুদ্ধে সর্বাবস্থায় শূন্য সহনশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতি, ঘুষ, দায়িত্বে অবহেলা কিংবা বিচারপ্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপের কোনো স্থান এই প্রতিষ্ঠানে থাকবে না।

‘সততা, স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা’ তাদের অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।

Most Popular