Friday, September 25, 2026
Homeবাংলাদেশঢাকায় একদিনে ৫ মরদেহ উদ্ধার

ঢাকায় একদিনে ৫ মরদেহ উদ্ধার

ঢাকার বিভিন্ন এলাকা থেকে পাঁচ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পাঁচজনই ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগে ঢামেকের কাছ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কাছে থেকে একই বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার এসআই বিজয় বলেন, দুজনই অসুস্থতাজনিত কারণে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সকালে মতিঝিলের আরামবাগে নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেন পথচারীরা। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মো. আসাদুজ্জামান জুয়েল।

কামরাঙ্গীরচরে জাউলাহাটী এলাকা থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার এসআই প্রাণেশ্বর দাস।

Most Popular