Thursday, September 24, 2026
Homeখেলা১০ জন নিয়েও হালান্ডের গোলে ইউনাইটেডকে হারাল সিটি

১০ জন নিয়েও হালান্ডের গোলে ইউনাইটেডকে হারাল সিটি

ফিল ফোডেন সরাসরি লাল কার্ড দেখায় ম্যাচের ২৩তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হলো ম্যানচেস্টার সিটি। একজন বেশি নিয়ে তাদেরকে চেপে ধরার সুযোগ অবশ্য কাজে লাগাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। লড়াইয়ে ব্যবধান গড়ে দিয়ে সিটিজেনদের জেতালেন নরওয়েজিয়ান তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনাইটেডকে তাদের মাঠ ওল্ড ট্র‍্যাফোর্ডে ১-০ গোলে হারিয়েছে সিটি। ৬০তম মিনিটে জাল খুঁজে নেন হালান্ড। চলতি লিগে এটি তার চতুর্থ গোল। ফলে দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যানচেস্টার ডার্বিতেই জয়ের স্বাদ পেয়েছেন সফরকারীদের কোচ এঞ্জো মারেস্কা।

চার ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুইয়ে আছে ম্যান সিটি। সমান ম্যাচে সমান পয়েন্ট পাওয়া শিরোপাধারী আর্সেনাল গোল ব্যবধানে রয়েছে শীর্ষে। চার ম্যাচে দ্বিতীয় হারের হতাশায় স্রেফ ৪ পয়েন্ট নিয়ে ম্যান ইউনাইটেডের অবস্থান ১৩ নম্বরে।

বিস্তারিত আসছে…

Most Popular