Thursday, September 24, 2026
Homeবাংলাদেশহাটহাজারীতে ট্যাংকের ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

হাটহাজারীতে ট্যাংকের ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ফিল্ড ফায়ারিং অনুশীলনের অংশ হিসেবে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনাটি ঘটে।

আহত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

Most Popular