Saturday, August 22, 2026
Homeবাংলাদেশতথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছে।

এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন।

তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রহণ করেছেন বলে পৃথক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গতকাল শুক্রবার রাতে নবনিযুক্ত ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথগ্রহণ করেন।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এরপর জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Most Popular