কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে তিনি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতের হাইকমিশনার বলেন, ‘এটা খুব দুঃখের কথা। আর ওখানে যা যা করার আছে, আমরা নিশ্চয়ই করব।’
সাক্ষাৎ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা সম্পূর্ণ রূপে সৌজন্য সাক্ষাৎ।’
‘হাইকমিশনার বলেছেন বাংলাদেশে এসে তার ভালো লাগছে, যেন এটাই তার দেশ,’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনেকেই বলেছেন ভারতকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এ নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি। উনারা প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। উনি বলেছেন, আমরা তার (প্রধানমন্ত্রী) অপেক্ষা করছি।’
‘এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।
