Tuesday, August 18, 2026
Homeবাংলাদেশগাজীপুরে স্কুলশিক্ষার্থী নিখোঁজ, রক্তমাখা জামা-জুতা উদ্ধার

গাজীপুরে স্কুলশিক্ষার্থী নিখোঁজ, রক্তমাখা জামা-জুতা উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অনন্ত (১৩) নিখোঁজ হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টিফিনের সময় বিদ্যালয় থেকে পাশের বাজারে যাওয়ার পর থেকেই সে নিখোঁজ।

টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিখোঁজ হওয়ার পর বিকেল ৪ টার দিকে অনন্তর রক্তমাখা জামা, জুতা ও স্কুলের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘টিফিনের সময় বিদ্যালয় থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। খবর পেয়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি, তার জামা-জুতা পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘অনন্ত তার সহপাঠীদের শেষবার বলেছিল, তোমরা যাও, আমি আসতেছি।’

অনন্তের বাবা সোহাগ রানা বলেন, ছেলেকে খুঁজে পেতে তিনি কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গাজীপুর জেলার কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভবনের নিচের গেটে তালা লাগানো ছিল। কে তাকে তালা খুলে দিয়েছে এবং ছেলেটি কীভাবে তৃতীয় তলায় গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানতে চাইলে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার কাছে তথ্য নেই। তবে খোঁজ নেব।’

Most Popular